ব্রাজিল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত
বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ স্বাক্ষরিত ব্রাজিল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় ব্রাজিল আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত এই কমিটি প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি লিটন আহমেদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়ার নেতৃত্বে নবগঠিত কমিটি ব্রাজিলে বসবাসরত প্রবাসী বাঙালিদের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করবে।